1 মিনিটে পড়ুন
রাজশাহী জেলার তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে চুরি ও ছিনতাই মামলার কুখ্যাত দুই জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে তানোর থানা পুলিশ।
তথ্য সুত্রে জানা যায়, মোঃ হাসমত আলী সঙ্গীয় এসআই মোঃ আবু নাঈম এএসআই মোঃ মহসিন আলম ফোর্স সহ গত ০৫-০৮-২০২৬ তারিখ রাতে অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানা ভুক্ত ছিনতাই মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী ১। মো: লিটন ডাগা (৩০) পিতাঃ মোঃ ইসরাফিল সাং গোকুল থানা তানোর জেলা রাজশাহী এবং জি আর পরোয়ানভুক্ত চুরি মামলার আসামি কুখ্যাত চোর ২। মোহাম্মদ সেলিম (৩৬) পিতা মো: নজরুল সাং গোকুল থানা তানোর জেলা রাজশাহীদ্বকে গ্রেফতার করেন। আসামিদ্বয়কে পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ জানান মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই সহ সকল অনিয়ম ও দুর্নীতি শক্ত হাতে দমন প্রক্রিয়া চলমান রয়েছে এবং থাকবে।






